অ্যাকসেসিবিলিটি লিংক

বেসরকারি হাসপাতালের চিকিৎসা ফি নির্ধারণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যে, বাংলাদেশের বেসরকারি হাসপাতালগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ কার হবে এবং সেগুলোর জন্য চিকিৎসা-ফি নির্ধারণ করবে সরকার। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে, বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ সংক্রান্ত এক সভায় একথা বলেন তিনি। জাহিদ মালেক

জাহিদ মালেক বলেন, “বেসরকারি হাসপাতালকে তাদের সেবার মানের ওপর ভিত্তি করে এ,বি ও সি ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করা হবে। বেসরকারি খাতের পাঁচ তারকা হাসপাতালকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”

“হাসপাতালগুলো ক্যাটাগরির বাইরে গিয়ে, তাদের জনবল ও সরঞ্জামের ক্ষমতার ভিত্তিতে চিকিৎসা দেওয়ার অনুমতি পাবে না;” জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, “সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবার ওপর জোর দিচ্ছে। তবে, প্রাথমিক চিকিৎসার নামে, গ্রামে গ্রামে অপরিকল্পিতভাবে ক্লিনিক ও হাসপাতাল স্থাপন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “বেসরকারি হাসপাতালের সেবার মান বাড়াতে হবে। কেবলমাত্র সেই হাসপাতাল অস্ত্রোপচার করবে, যে হাসপাতালের সক্ষমতা ও পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে।”

“অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। এছাড়া, পল্লী চিকিৎসকদের মধ্যে যাদের কোনো সার্টিফিকেট নেই, তারা সেবা দিতে পারেন না;” জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

XS
SM
MD
LG