অ্যাকসেসিবিলিটি লিংক

জাম্বিয়া ১ লক্ষ ৮০ হাজার ডলার কেলেঙ্কারির দায়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে

জাম্বিয়া
জাম্বিয়া

জাম্বিয়ার দুর্নীতি দমন কমিশন প্রায় ১ লক্ষ ৮০ হাজার ডলারের এক দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আরও চারজনকে গ্রেপ্তার করেছে।

জাম্বিয়ার দুর্নীতি দমন কমিশন বলেছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী চিতালু চিলুফাইয়া প্রায় ১ লক্ষ ৮০ হাজারডলারমূল্যের স্বাস্থ্য সংক্রান্ত জিনিষ (কিট) কেনার চুক্তিতে সরকারের সঙ্গে প্রতারণা করেছেন।

তাকে বুধবার গ্রেপ্তার করা হয়। চারজনসহ এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ঐ চার ব্যক্তি হচ্ছেন মন্ত্রকের সাবেক স্থায়ী সচিব এবং হানি বি ফার্মেসি কোম্পানির তিনজন পরিচালক।

তারা অভিযোগ অস্বীকার করেছে এবং মামলাটি আদালতে না যাওয়া পর্যন্ত তারা বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছে।

চিলুফিয়াকে ২০২০ সালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অর্থ দিয়ে শেয়ার এবং সম্পত্তি ক্রয়ের অভিযোগ ছিল, যা তিনি অস্বীকার করেছিলেন। পরে অবশ্য ঐ অভিযোগ তুলে নেয় হয়।

জাম্বিয়ার ড্রাগ এনফোর্সমেন্ট কমিশন (ডিইসি) বুধবার একটি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন করতে ব্যর্থ হওয়ার জন্য বিরোধী রাজনীতিবিদ কেলভিন ফুবে বাওয়ালিয়াকে আটক করেছে।

তিনিও অভিযোগ অস্বীকার করেছেন।

দুর্নীতির বিরুদ্ধে জাম্বিয়ার সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের অভিযানে বুধবারের গ্রেপ্তারের ঘটনাটি ছিল সর্বসাম্প্রতিক। সমালোচকরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে ও ভয় দেখানোর জন্য এই প্রচারণা চালানো হচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG