অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২৬ জন আটক

অবৈধভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া করার সময়, নারী ও শিশুসহ ২৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার, ৮ অক্টোবর, ২০২২।
অবৈধভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া করার সময়, নারী ও শিশুসহ ২৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার, ৮ অক্টোবর, ২০২২।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে, অবৈধভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া করার সময়, নারী ও শিশুসহ ২৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার সামন্তা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি বাংলাদেশের খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারতে যাওয়া ও আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সে সময় সামন্তা সীমান্তের রুলিগ্রাম ও যাদবপুর সীমান্তের সোনাডাঙ্গা গ্রাম থেকে ৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৭ শিশুকে আটক করা হয়।”

তিনি আরও জানান, “ আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG