অ্যাকসেসিবিলিটি লিংক

ত্রিদেশীয় সিরিজ: নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় হার বাংলাদেশের

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ক্রিকেট ম্যাচে একটি শট খেলছেন বাংলাদেশের নুরুল হাসান। ৯ অক্টোবর, ২০২২।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ক্রিকেট ম্যাচে একটি শট খেলছেন বাংলাদেশের নুরুল হাসান। ৯ অক্টোবর, ২০২২।

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে, রবিবার (৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগার-টিমের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে, আট উইকেট ও ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে কিউইরা।

কিউইদের হয়ে ওপেনার ডেভন কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ৩০ রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে শরিফুল ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া নুরুল হাসান সোহান অপরাজিত ২৫ রান করেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল ও ইস সোধি দুটি করে উইকেট নেন।

This item is part of
XS
SM
MD
LG