অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬২৪ জন

ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী
ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী
বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টা থেকে সোমবার (১০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৬২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

নতুন রোগীদের মধ্যে ৪০৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ২১৭ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৪৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এক হাজার ৮৩৪ জন ঢাকার মধ্যে এবং ৬০৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত, বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৩০৮ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১৮ হাজার ৬৮৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৪ হাজার ১৪ জন ঢাকার এবং বাকি চার হাজার ৬৭০ জন ঢাকার বাইরের বাসিন্দা।

সোমবার দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণে মৃতের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে।

XS
SM
MD
LG