অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় কসোভোর কনস্যুলার সেবা চালু

ঢাকায় কসোভোর কনস্যুলার
ঢাকায় কসোভোর কনস্যুলার

কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সেবা চালু করেছে।

কসোভো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি বাংলাদেশি নাগরিক মালিহা ইকবালকে দূতাবাস কর্তৃক ইস্যু করা প্রথম ভিসা মঞ্জুর করেন।

বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিক মালিহা ইকবালকে দূতাবাস কর্তৃক জারি করা প্রথম ভিসা ক্রেশনিক আহমেতি মঞ্জুর করেছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়াও বক্তব্য দেন।

এতে বাংলাদেশের কূটনীতিক এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG