অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতির দুইটি অভিযোগে সু চি-কে আদালত দোষী সাব্যস্ত করেছে

নেদারল্যান্ডসের দি হেগ শহরে অং সান সু চি। ১১ ডিসেম্বর, ২০১৯। ফাইল ছবি।
নেদারল্যান্ডসের দি হেগ শহরে অং সান সু চি। ১১ ডিসেম্বর, ২০১৯। ফাইল ছবি।

বুধবার সেনা শাসিত মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি-কে দুর্নীতির দুটি অভিযোগে সাব্যস্ত করেছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা একথা জানান।

নতুন এ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তার ৩ বছরের সাজা হয়েছে, যা বর্তমান কারাদণ্ডের সাথে যুগপৎভাবে চলবে।

সু চি-কে ব্যবসায়ী মং উইকের কাছ থেকে সাড়ে ৫ লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন এবং আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী সু চি-র সরকারকে উৎখাত করে এবং ক্ষমতা দখল করে। তখন সু চি-কে আটক করা হয়েছিল।

তারপর থেকে সু চি-কে বিভিন্ন দুর্নীতির অভিযোগে ২০ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তার সমর্থকদের দাবি এ কারাদণ্ড রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG