অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে সমাবেশ: বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা, আহত ৩০

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ এলাকায় প্রায় ১৫টি গাড়িতে হামলা চালানো হয়। ১২ অক্টোবর, ২০২২।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ এলাকায় প্রায় ১৫টি গাড়িতে হামলা চালানো হয়। ১২ অক্টোবর, ২০২২।

বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ এলাকায় প্রায় ১৫টি গাড়িতে হামলা চালানো হয়।

দাগনভ‚ঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন জানান, চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে দাগনভ‚ঞা উপজেলা বিএনপির ১০/১২টি গাড়ি ভাঙচুর করেছে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, "বুধবার সকালে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ অংশে ১৫টি গাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। এ সময় আহত হন ৩০ জন নেতাকর্মী।"

আলাল আরও বলেন, শত বাধা বিপত্তি উপেক্ষা করে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে করে ফেনী থেকে কয়েক হাজার নেতাকর্মী বিভিন্নভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সমাবেশে অংশ নিতে ফেনী থেকে ১০০টি বাস ও মাইক্রোবাসে চট্টগ্রামে যায় নেতাকর্মীরা। এর বাইরে ব্যক্তিগত গাড়িতে গেছে অনেকে।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচীতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশের কর্মস‚চি দিয়েছে বিএনপি।

এটি দলের সর্বশেষ ঘোষিত সিরিজ কর্মসূচির প্রথম বিভাগীয় সমাবেশ। রাজধানীর ১০ ডিসেম্বরের সমাবেশের আগে সারাদেশে সপ্তাহের ব্যবধানে প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি।

This item is part of
XS
SM
MD
LG