অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া বলছে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিম নিজে তত্ত্বাবধান করেছেন

৮ অক্টোবর ২০২২ তারিখে তোলা এবং উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কর্তৃক ১০ অক্টোবর ২০২২ তারিখে প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (মাঝে) একটি বৃহৎ পরিসরের বিমান আক্রমণ মহড়ায় উপস্থিত রয়েছেন। (ফাইল ফটো)
৮ অক্টোবর ২০২২ তারিখে তোলা এবং উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কর্তৃক ১০ অক্টোবর ২০২২ তারিখে প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (মাঝে) একটি বৃহৎ পরিসরের বিমান আক্রমণ মহড়ায় উপস্থিত রয়েছেন। (ফাইল ফটো)

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তত্ত্বাবধান করেছেন। পরীক্ষাগুলোকে তিনি “আসল যুদ্ধের” জন্য তার সামরিক বাহিনীর পারমাণবিক হামলার সম্প্রসারণশীল সক্ষমতা ও প্রস্তুতির এক সফল প্রদর্শন হিসেবে বর্ণনা করেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এসব তথ্য জানায়।

বুধবারের পরীক্ষাগুলো এ বছর উত্তর কোরিয়ার রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষায় আরও সংখ্যা যোগ করল। দেশটি তাদের পরীক্ষামূলক কর্মকাণ্ডের সাথে সাথে এমন হুমকিও দিয়েছে যে, তাদের নেতৃত্ব হুমকির কবলে এমনটি তারা মনে করলে তারা স্বতঃপ্রণোদিত হয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

বিশ্লেষকরা বলছেন, কিম ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ঘটনার সুযোগ নিচ্ছেন। তিনি সেটিকে অস্ত্র তৈরি ত্বরান্বিত করার সুযোগ হিসেবে ব্যবহার করছেন। কিম পুরোদস্তুর এক পারমাণবিক অস্ত্রসম্ভার তৈরির চেষ্টা করছেন, যা দিয়ে তিনি কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে হুমকিতে ফেলতে পারবেন।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, আসন্ন সপ্তাহ বা মাসগুলোতে কিম একটি পারমাণবিক পরীক্ষাও চালাতে পারেন। এর মাধ্যমে চাপপ্রয়োগকারী কর্মসূচিটির মাত্রা বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকার করতে বাধ্য হয়, এবং তারা তখন একটি শক্তিশালী অবস্থান থেকে অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ে ছাড় পাওয়ার বিষয়ে আলোচনা চালাতে পারে।



XS
SM
MD
LG