অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুরে ফিলিং স্টেশনে অগ্নিদগ্ধ সাতজনের একজন ঢাকায় মারা গেছেন

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বাংলাদেশের গাজীপুরের এক ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সাতজনের মধ্যে একজন শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। মিঠু নামের এই যুবকের বাড়ি মৌলভীবাজার জেলায়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, “শতভাগ দগ্ধ মিঠু সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিটির বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাস ভরতে গিয়ে একটি সিলিন্ডার বোঝাই ভ্যানে বিস্ফোরণ ঘটলে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টার দিকেই ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে পুড়ে আহত হয় সাতজন। তারা সবাই কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন। তাদের দ্রুত তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে (টিএমএমসিএইচ) নিয়ে যাওয়া হয়।

টিএমএমসিএইচের আবাসিক চিকিৎসক মাইনুল ইসলাম জানান, আহতদের মধ্যে পাঁচজন-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অন্য আহতরা হলেন, আল আমিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮) ও পারভেজ (৩৩)।

XS
SM
MD
LG