অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রুনাইয়ের জন্য বাংলাদেশ বিনিয়োগের উপযুক্ত জায়গা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাংলাদেশ রাজধানী ঢাকায়, ব্রুনাইয়ের অর্থ ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন আবদুল্লাহর সঙ্গে এক ব্যবসায়িক বৈঠকে টিপু মুনশি। ১৬ অক্টোবর, ২০২২।
বাংলাদেশ রাজধানী ঢাকায়, ব্রুনাইয়ের অর্থ ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন আবদুল্লাহর সঙ্গে এক ব্যবসায়িক বৈঠকে টিপু মুনশি। ১৬ অক্টোবর, ২০২২।

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রবিবার (১৬ অক্টোবর) জ্বালানি সমৃদ্ধ ব্রুনাই-এর প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আর, বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা বাংলাদেশ দেয়, সেগুলো সদ্ব্যবহার করার জন্য ব্রুনাই-এর প্রতি আহবান জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

রাজধানী ঢাকায়, ব্রুনাইয়ের অর্থ ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী ড. আওয়াং হাজী মোহাম্মদ আমিন আবদুল্লাহর সঙ্গে এক ব্যবসায়িক বৈঠকে টিপু মুনশি বলেন, “বাংলাদেশ হতে পারে বিনিয়োগের উপযুক্ত জায়গা। আমার অনুরোধ থাকবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য।”

বাণিজ্যমন্ত্রী ভারত ও চীনের মতো দেশের কথা উল্লেখ করেন; বলেন, এসব দেশ বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য।

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সভাপতি মো. জসিম উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন।আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও বন্দর সুবিধা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়।

ব্রুনাইয়ের অর্থমন্ত্রী ড. আমিন বলেন, “দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ আছে। পরিবহনের ক্ষেত্রে একটি আঞ্চলিক হাব তৈরির সুযোগগুলো অন্বেষণ করুন। আমরা এই মুহূর্তে আমাদের সমুদ্রবন্দর সম্প্রসারণ করছি।”

বৈঠকে ‘ব্রুনাই হালাল ফুডস ইন বাংলাদেশ’ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

This item is part of
XS
SM
MD
LG