অ্যাকসেসিবিলিটি লিংক

গ্যাটকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন শুনানি হবে ২৯ জানুয়ারি

খালেদা জিয়া। (ফাইল ছবি)
খালেদা জিয়া। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

রবিবার (১৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ চার্জ গঠনের ওপর শুনানির জন্য ধার্য ছিল। বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে না পারায়, তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সময়ের আবেদন করেন।

এছাড়া, খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময় আবেদন করেন। আদালত সময় আবেদন আমলে নিয়ে চার্জ গঠনের শুনানির জন্য ২৯ জানুয়ারি নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো সংশ্লিষ্ট দুর্নীতির এই মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক জহিরুল হুদা। বর্তমানে এই মামলায় ১৫ জন অভিযুক্ত রয়েছেন। ৯ অভিযুক্ত মারা গেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

This item is part of
XS
SM
MD
LG