অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই: সিইসি কাজী হাবিবুল আউয়াল

সিইসি কাজী হাবিবুল আউয়াল। (ছবি: ইউএনবি)
সিইসি কাজী হাবিবুল আউয়াল। (ছবি: ইউএনবি)

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “নির্বাচন কমিশন (ইসি) কোনো চাপে নেই এবং কমিশন কাজ করছে।” রবিবার (১৬ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচন মনিটরিং সেল পরিদর্শন শেষে, নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫৭ টি জেলায়, জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইসি। উল্লেখ্য, ভোট কারচুপি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠায়, গত বুধবার গাইনবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত করে ইসি।

সিইসি বলেন, “সিসিটিভি ক্যামেরা ব্যবহারের চর্চা সাম্প্রতিক। আমরা এখান থেকে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারি। যা একটি ভালো চর্চা।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, “আমরা কোনো দলের না। আমরা চাই ভোটাররা যেন তাদের ভোট দিতে পারে। এটা নিশ্চিত করার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছি।”

জাতীয় নির্বাচনের সময় প্রচুর কেন্দ্র থাকবে। সে ময় সিসিটিভির মাধ্যমে এগুলো কীভাবে পর্যবেক্ষণ করবে ইসি; এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “জাতীয় নির্বাচনের সময় ৪০ হাজার বা ৪২ হাজার ভোটকেন্দ্রে চার লাখ বুথ থাকবে। পাঁচ নির্বাচন কমিশনার একা জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন না, পর্যবেক্ষণের জন্য আরও জনবল নিয়োজিত থাকবে।”

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “গাইবান্ধা-৫ উপনির্বাচনের মতো আগামীকালের জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে।”

জেলা পরিষদ নির্বাচনে, ৪৬২ টি কেন্দ্রের ৯২৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৬০ হাজার ৮৬৬ জন।

This item is part of
XS
SM
MD
LG