অ্যাকসেসিবিলিটি লিংক

লোডশেডিং সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই: উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী

লোডশেডিং সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই: উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
লোডশেডিং সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই: উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন যে, বাংলাদেশ সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের জন্য প্রাথমিক জ্বালানি আমদানি কমিয়ে দেওয়ায়, বিদ্যমান লোডশেডিং-এর তাৎক্ষণিক কোনো সমাধান নেই।

রবিবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “বৈদেশিক মুদ্রা সংরক্ষণের পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনা করে আমাদের জ্বালানি আমদানি কমাতে হবে।” জনগণকে আরও ধৈর্য ধরার এবং জ্বালানির অপব্যবহার রোধে সচেতন থাকার আহ্বান পুর্নব্যক্ত করে তিনি।

উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, “ব্রিটেন ও জার্মানির মতো উন্নত দেশগুলোতেও এখন লোডশেডিং হচ্ছে। সরকার ভেবেছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে, কিন্তু তা হয়নি।”

তিনি বলেন, “ভারতের আদানি গ্রুপ থেকে ১৬০০ মেগাওয়াট এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। এই দুটি প্রকল্পের সঞ্চালন লাইন তৈরি না হওয়ায়, সেগুলো থেকে বিদ্যুৎ পেতে আরও তিন-চার মাস সময় লাগবে। ফলে খুব শিগগিরই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।”

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা আরও বলেন, “সরকার সৌরশক্তি থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছে। ডিজেল চালিত সেচ পাম্প সৌর-চালিত সেচ ব্যবস্থার সঙ্গে প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে সরকারের।”

This item is part of
XS
SM
MD
LG