অ্যাকসেসিবিলিটি লিংক

লোকসান সত্ত্বেও চীনের শূন্য-কোভিড নীতির উপর জোর দিলেন শি জিনপিং

বেইজিংয়ের গ্র্যান্ড হল অফ দ্য পিপল-এ চীনের কমিউনিস্ট পার্টির ন্যাশনাল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ঝাও লেজি, ওয়্যাং ইয়্যাং, প্রধানমন্ত্রী লি কেকিয়াং, প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য নেতারা, ১৬ অক্টোবর ২০২২।
বেইজিংয়ের গ্র্যান্ড হল অফ দ্য পিপল-এ চীনের কমিউনিস্ট পার্টির ন্যাশনাল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ঝাও লেজি, ওয়্যাং ইয়্যাং, প্রধানমন্ত্রী লি কেকিয়াং, প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য নেতারা, ১৬ অক্টোবর ২০২২।

চীনের কমিউনিস্ট পার্টির ২০তম দলীয় কংগ্রেসে রবিবার বক্তব্য দেওয়ার সময়ে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সরকারের শূন্য-কোভিড নীতির প্রতি তার অঙ্গীকার পুনর্নিশ্চিত করেন।

বিশ্লেষকরা বলছেন, শি-র মন্তব্য হয়ত এমন অনেককেই নিরাশ করবে, যারা আশা করছিলেন যে, শি কঠোর বিধিনিষেধের অবসান ঘটাবেন। এমন বিধিনিষেধের ফলে চীনে বিদেশীদের প্রবেশ বন্ধ হয়ে গিয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়েছে। এমন নীতিকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা এবং বিমান যোগাযোগ ও পর্যটন শিল্পের পুনরুদ্ধার দীর্ঘায়িত করার ক্ষেত্রে অবদান রাখার জন্যও দায়ী করা হয়।

ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাইমন চেন বলেন, “যদিও সবাই দেখতে পাচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে গিয়েছে, তবুও তিনি শূন্য-কোভিড [নীতি] বজায় রাখতে চান। এটি মানুষের জীবিকাকে ক্ষতিগ্রস্ত করবে।”

পর্যবেক্ষকরা অনুমান করেন যে যদিও চীনের সংক্রমণ ও মৃত্যুহার অত্যন্ত কম, তবু চীন তাদের সীমান্ত উন্মুক্ত করেনি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেনি কারণ, চীন পশ্চিমা কোম্পানীগুলোর উদ্ভাবিত ও ব্যাপকভাবে ব্যবহৃত ফাইজার-বায়োএনটেক ও মডার্নার মত টিকাগুলো আমদানির অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

চীন অভ্যন্তরীণভাবে প্রস্তুতকৃত টিকার উপর নির্ভর করেছে। কিছু কিছু পর্যবেক্ষক মনে করেন, শূন্য-কোভিড নীতির উপর শি-র জোর দেওয়া এমন বিষয় প্রমাণ করে যে, তার সরকার এটা বিশ্বাস করে না যে তাদের টিকাগুলো এই শীতের জন্য আশঙ্কা করা নতুন দফার সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা দিতে সক্ষম হবে।

চেন বলেন, “তিনি যদি এই নীতি ত্যাগ করেন তাহলে বড় রকমের সমস্যা দেখা দিতে পারে।” তিনি আরও বলেন যে, এমনও হতে পারে যে, চীন হয়ত নিজেকে তাদের নিজস্ব এমআরএনএ ভিত্তিক টিকা তৈরির জন্য সময় দেওয়ার চেষ্টা করছে। এমন টিকাগুলোকে আরও বেশি কার্যকর বলে বিবেচনা করা হয়ে থাকে।

This item is part of
XS
SM
MD
LG