অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া দেশটির উপকূল থেকে কামানের গোলা ছুঁড়েছে

ফাইল ছবি- ১০ অক্টোবর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা প্রকাশিত তারিখবিহীন এই ছবিতে একটি অজ্ঞাতনামা জায়গায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর কৌশলগত পারমাণবিক অভিযান ইউনিটকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রশিক্ষণে অংশ নিতে দেখা যাচ্ছে।

মঙ্গলবার দিনের শেষভাগে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ দেশটির উপকূলীয় অঞ্চলের সমুদ্রে কামানের গোলা ছুঁড়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পশ্চিম উপকূল থেকে ১০০টি ও পূর্ব উপকূল থেকে আরও ১৫০টি গোলা ছুঁড়েছে।

দক্ষিণ কোরিয়া এই ঘটনাকে ২০১৮ সালে দুই দেশের জলসীমায় উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে সই করা চুক্তির “সুস্পষ্ট লঙ্ঘন” বলে আখ্যায়িত করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার "সামরিক উষ্কানির" প্রতিক্রিয়া হিসেবে এই উদ্যোগ নিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG