অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানি ড্রোন সরবরাহকারীদের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা আরোপ

ইউক্রেনের সামরিক কৌশলগত যোগাযোগ অধিদপ্তর দ্বারা প্রকাশিত তারিখবিহীন এই ছবিটিতে ইউক্রেনের কুপিয়ানস্কের কাছে কিয়েভ বর্ণিত একটি ইরানি ড্রোন শাহেদের বিধ্বস্ত অংশ দেখা যাচ্ছে। ফাইল ছবি।
ইউক্রেনের সামরিক কৌশলগত যোগাযোগ অধিদপ্তর দ্বারা প্রকাশিত তারিখবিহীন এই ছবিটিতে ইউক্রেনের কুপিয়ানস্কের কাছে কিয়েভ বর্ণিত একটি ইরানি ড্রোন শাহেদের বিধ্বস্ত অংশ দেখা যাচ্ছে। ফাইল ছবি।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে ইরানি ড্রোন সরবরাহকারী সংস্থাগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে। ড্রোনগুলো ইউক্রেনে হামলার জন্য ব্যবহৃত হয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের চেক প্রেসিডেন্সি বৃহস্পতিবার একটি টুইট বার্তায় এই ঐকমত্যের কথা ঘোষণা করে বলেছে, ইইউ রাষ্টদূতদের সাথে ৩ দিনের আলোচনার পর এ ঘোষণা এসেছে। বৃহস্পতিবার বিকেলে এটি কার্যকর হবে।

এতে বলা হয়েছে, ইইউ “ড্রোন সরবরাহের জন্য দায়ী” ৩ জন ব্যক্তি এবং ১টি সংস্থার সম্পদ জব্দ করছে।

এতে আরও জানানো হয় , ইইউ পূর্বে যে ৪টি ইরানি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেগুলোর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির জন্যও ইইউ প্রস্তুত ।

গত সপ্তাহে রুশ বাহিনী তাদের বিমান হামলা জোরদার করেছে। ইরানের তৈরি বিস্ফোরক বোঝাই ড্রোন রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহৃত হয়েছে ও বিধ্বস্ত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা চিহ্নিত করেছেন।

ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে এবং রাশিয়া ইউক্রেন হামলায় ইরানের ড্রোন ব্যবহারের কথা অস্বীকার করেছে।

XS
SM
MD
LG