অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ক্রমবর্ধমান জঙ্গি হামলা আফগানিস্তানে তালিবান দখলদারিত্বের সাথে সম্পর্কিত, বলছে পাকিস্তান

একজন নিহত পুলিশের কফিন বহন করছেন তার আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা। সীমান্ত শহর চামান, ২৮ জানুয়ারি, ২০২২।
একজন নিহত পুলিশের কফিন বহন করছেন তার আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা। সীমান্ত শহর চামান, ২৮ জানুয়ারি, ২০২২।

পাকিস্তানে এই বছরের প্রথম নয় মাসে ৪৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে বেশিরভাগই ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে কর্মকর্তারা এই সহিংসতাকে 'সন্ত্রাসবাদের বিচ্ছিন্ন ঘটনা' বলে উড়িয়ে দিয়েছেন।

পুনরায় জঙ্গিবাদের উত্থানের জন্য পাকিস্তান সংঘাত-বিধ্বস্ত আফগানিস্তানের তালিবান দখলদারিকে দায়ী করে, যেখানে পাকিস্তান-বিরোধী জঙ্গিরা আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে।

কর্মকর্তারা ২০২২ সালের প্রথম নয় মাসে শত শত হামলায় প্রায় ৩৫০ জন সৈন্য এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) যা পাকিস্তানি তালিবান নামেও পরিচিত তারা অনেক কয়েকটি হামলার দাবি করেছে বা হামলার জন্য দায়ী।

This item is part of
XS
SM
MD
LG