অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনায় যাত্রীবাহী লঞ্চ শ্রমিকদের ধর্মঘট শুরু

খুলনা লঞ্চ টার্মিনাল
খুলনা লঞ্চ টার্মিনাল
বাংলাদেশের খুলনার নৌরুটে শুরু হয়েছে লঞ্চ ধর্মঘট। শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে খুলনা লঞ্চ টার্মিনাল থেকে কোন লঞ্চ ছেড়ে যায়নি ও আসেনি। এই রুটে প্রতিদিন ১৫ টি লঞ্চ চলাচল করে।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, “শনিবার (২২ অক্টোবর) খুলনার সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এই গণসমাবেশে নেতাকর্মীদের আসা ঠেকাতে আগেই বাস মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। এখন নৌ-পথও বন্ধ করে দিয়েছে।”

বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন-এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, “বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট আহ্বান করা হয়েছে। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোন সম্পর্ক নেই।”

শ্রমিকরা জানান, লঞ্চ শ্রমিকদের বেতন বাড়ানো, ভৈরব থেকে নওয়াপাড়া পর্যন্ত নদী খনন, ভারত-গামী জাহাজের ল্যান্ডিং পাস দেওয়া-সহ ১০ দফা দাবিতে ধর্মঘট পালন করছেন যাত্রীবাহী লঞ্চের শ্রমিকরা।

শ্রমিকদের ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুলনা থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাচ্ছে না। তবে মালবাহী নৌযান চলাচল করছে।

XS
SM
MD
LG