অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। আর কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য নেই।”

শনিবার (২২ অক্টোবর) রাজধানী ঢাকার বিয়াম ফাউন্ডেশনে বিএসসি উইমেন্স নেটওয়ার্ক-এর বার্ষিক সাধারণ সভা শেষে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। যারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হচ্ছে।”

বিএনপি কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ কাউকে বাধা দেয়নি এবং বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য নেই।”

বাস ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাস মালিকরা কেন ধর্মঘট করেছে, তা আমাদের জানার বিষয় নয়। আমি যতদূর জানি, ধর্মঘটের পিছনে বাস মালিকদের কিছু দাবির কারণ রয়েছে, যদিও আমি সে বিষয়ে নিশ্চিত নই।”

রেল স্টেশনে পুলিশ-বিএনপি সংঘর্ষ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভাগীয় সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে, শনিবার (২২ অক্টোবর) খুলনা রেলস্টেশনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাট ছোড়ে এবং স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে।

খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার দাবি করেন যে বেলা সাড়ে ১১টার দিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং স্টেশনের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের আরও দরজা-জানালা ভাঙচুর করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, “কাউকে বাধা দেয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।”

XS
SM
MD
LG