অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১০৩৪, হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৯২ জন

বাংলাদেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১০৩৪, হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৯২ জন।
বাংলাদেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১০৩৪, হাসপাতালে চিকিৎসাধীন ৩৪৯২ জন।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১৩ জন প্রাণ হারালেন। এছাড়া এ সময়ে একদিনে ১০৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে, তিন হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ৫৮৯ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৪৪৫ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৪৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।এর মধ্যে, দুই হাজার ২৮৬ জন ঢাকার মধ্যে এবং এক হাজার ২০৬ জন রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩১ হাজার ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ২২ হাজার ১৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন নয় হাজার ৫০ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ২৭ হাজার ৪৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে, ১৯ হাজার ৬৬০ জন ঢাকার বাসিন্দা, বাকি সাত হাজার ৭৯৮ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

This item is part of
XS
SM
MD
LG