অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে সুনাক; এখনও প্রার্থিতার ঘোষণা দেননি জনসন

লন্ডনে নিজ বাসা থেকে বের হচ্ছেন ব্রিটেনের কনজারভেটিভ দলীয় সংসদ সদস্য রিশি সুনাক, ২২ অক্টোবর ২০২২।
লন্ডনে নিজ বাসা থেকে বের হচ্ছেন ব্রিটেনের কনজারভেটিভ দলীয় সংসদ সদস্য রিশি সুনাক, ২২ অক্টোবর ২০২২।

প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হতে রবিবার কনজারভেটিভ দলের নেতৃত্বের দৌড়ে এগিয়ে ছিলেন ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক। রিশি সুনাক তার দলের ১০০ জনেরও বেশি আইনপ্রণেতার প্রকাশ্য সমর্থন পেয়ে বাকি দুই প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। বাকি দুই প্রার্থী হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সাবেক কেবিনেট মন্ত্রী পেনি মরডন্ট।

তবে, সুনাক শনিবার গভীর রাতে জনসনের সাথে আলাপে বসেছেন – ব্রিটেনের গণমাধ্যমে এমন খবর আসার পর ব্যাপক অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে। একইসাথে এমন জল্পনা-কল্পনাও বাড়তে থাকে যে, ট্রাসের দ্রুত পতনের পর ক্ষমতাসীন দলকে ঐক্যবদ্ধ করতে এই দুই প্রার্থী এক সমঝোতায় পৌঁছতে পারেন।

সোমবারের মধ্যে প্রার্থীতা চূড়ান্ত করে এই সপ্তাহের মধ্যেই নতুন এক প্রধানমন্ত্রী নিযুক্ত করতে, কনজারভেটিভ দলটি তড়িঘড়ি করে নেতৃত্ব নির্ধারণে প্রতিযোগিতার আয়োজন করেছে। বিজয়ী হবেন এবছর ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী।

৪২ বছর বয়সী সুনাক রবিবার নিশ্চিত করেন যে তিনি নেতৃত্বের দৌড়ে অংশগ্রহণ করবেন। বিবিসি ও স্কাই নিউজের অনানুষ্ঠানিক গণনার তথ্যমতে, তার পক্ষে অন্তত ১২৪ জন কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন রয়েছে। প্রার্থীতা লাভের জন্য প্রয়োজনীয় ১০০ জনের মনোনয়নের চাইতে এটি অনেক বেশি।

মরডন্ট-এর পক্ষে ২৪ জন আইনপ্রণেতার প্রকাশ্য সমর্থন রয়েছে। অপরদিকে, জনসনের পক্ষে রয়েছে ৫০ জন। তবে, তিনি প্রতিযোগিতায় অংশ নিবেন কিনা, তা এখনও জানাননি। বাণিজ্যমন্ত্রী জেকব রিজ-মগ বিবিসি-কে রবিবার বলেন যে তিনি জনসনের সাথে আলাপ করেছেন এবং ডমিনিকান রিপাবলিকে তার অবকাশ থেকে শনিবার লন্ডনে ফিরে আসার পর জনসন “স্পষ্টতই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন”।

ট্রাসের স্থলাভিষিক্ত হবার প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের ৩৫৭ জন কনজারভেটিভ আইনপ্রণেতার মধ্যে ডজনকয়েক এখনও প্রকাশ্যে কারও প্রতি সমর্থন ঘোষণা করেননি।

This item is part of
XS
SM
MD
LG