অ্যাকসেসিবিলিটি লিংক

হামলার পর এক চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন লেখক সালমান রুশদি, বলেছেন তার এজেন্ট

লেখক সালমান রুশদি লন্ডনে তার "হোম" বইয়ের জন্য স্বাক্ষর করার সময় উপস্থিত হয়েছেন। ৬ জুন, ২০১৭। (ফাইল ছবি)
লেখক সালমান রুশদি লন্ডনে তার "হোম" বইয়ের জন্য স্বাক্ষর করার সময় উপস্থিত হয়েছেন। ৬ জুন, ২০১৭। (ফাইল ছবি)

গত আগস্টে পশ্চিম নিউইয়র্কে একটি সাহিত্য অনুষ্ঠানের মঞ্চে হামলার ফলে সালমান রুশদির এক হাত পঙ্গু এবং এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে তাঁর এজেন্ট জানিয়েছে।

অ্যান্ড্রু ওয়াইলি, যিনি সল বেলো এবং রবার্তো বোলানোর মতো বড় সাহিত্যিকের প্রতিনিধিত্ব করেন, স্প্যানিশ পত্রিকা এল পাইসের সাথে একটি সাক্ষাত্কারে "নিষ্ঠুর" আক্রমণে রুশদির আঘাতের বিস্তারিত বিবরণ বর্ণনা করেন।

ওয়াইলি লেখকের ক্ষতকে অত্যন্ত "গভীর" বলে বর্ণনা করেছেন এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর কথা উল্লেখ করেছেন। "তার ঘাড়ে তিনটি গুরুতর ক্ষত ছিল। একটি হাত অক্ষম কারণ তার বাহুর স্নায়ু কেটে গেছে। এছাড়া, তাঁর বুকে এবং ধড়ে আরও প্রায় ১৫টি ক্ষত রয়েছে।"

৭৫ বছর বয়সী "দ্য স্যাটানিক ভার্সেস" এর লেখক, দুই মাসেরও বেশি সময় ধরে এখনো হাসপাতালে আছেন কিনা, তা বলতে রাজি হননি এজেন্ট। পুলিশ সে সময় জানিয়েছিল, নিউ জার্সির লেক এরি থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে চৌতাকুয়া ইনস্টিটিউশনে রুশদির বক্তৃতা দেওয়ার ঠিক আগে ২৪ বছর বয়সী এক ব্যক্তি লেখকের ঘাড়ে ও মাথায় উপুর্যপুরি ছুরিকাঘাত করে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি একটি ফতোয়া বা ধর্মীয় আদেশ জারি করার ৩৩ বছর পর এই হামলার ঘটনা ঘটে। "দ্য স্যাটানিক ভার্সেস" প্রকাশিত হওয়ার কয়েক মাস পর রুশদিকে হত্যা করার জন্য মুসলমানদের আহ্বান জানিয়েছিলেন খোমেনি। কিছু মুসলমান মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে উপন্যাসের অনুচ্ছেদগুলিকে নিন্দাজনক বলে সমালোচনা করেন।

ঔপন্যাসিকের উপর হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি সেকেন্ড-ডিগ্রি হত্যা চেষ্টা এবং হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাকে জামিন ছাড়াই পশ্চিম নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG