অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক-কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর (ঋষি সুনাক) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।”

মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অভিনন্দন পত্রে বলেন, “আমি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এর মূল; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার গভীরে নিহিত।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়নে আমাদের দৃঢ় সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি, যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি-ব্রিটিশ প্রবাসীরা দুই দেশের উন্নয়নের জন্য সাধারণ সম্পদ হিসেবে কাজ করে।”

শেখ হাসিনা উল্লেখ করেন যে এ বছর বাংলাদেশ ও ব্রিটেন, কমনওয়েলথভুক্ত দুই দেশের মধ্যে বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে।

অভিনন্দন পত্রে, ঋষি সুনাক-এর সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন শেখ হাসিনা।

This item is part of
XS
SM
MD
LG