অ্যাকসেসিবিলিটি লিংক

কুড়িগ্রামে গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে ভাই-বোনকে পিটিয়ে হত্যা

বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সদরের কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন ছকিনা বেগম (৭৫)।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, ‘বুধবার দিনের বেলা বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশি দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় আবুল কালাম আজাদ ও তাঁর বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন’।

নিহেতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

XS
SM
MD
LG