অ্যাকসেসিবিলিটি লিংক

মোগাদিশুতে ২ জন আইএস জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে

মোগাদিশুর বাসিন্দারা আল-শাবাব গোষ্ঠীর জঙ্গি হামলায় বিধ্বস্ত এলাকায়। ২১ আগস্ট, ২০২২। ফাইল ছবি।
মোগাদিশুর বাসিন্দারা আল-শাবাব গোষ্ঠীর জঙ্গি হামলায় বিধ্বস্ত এলাকায়। ২১ আগস্ট, ২০২২। ফাইল ছবি।

বুধবার সোমালি কর্মকর্তারা সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের পক্ষে হত্যাকাণ্ড চালানোর জন্য দোষী সাব্যস্ত ২ জন ইসলামিক স্টেট জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ১ সপ্তাহের মধ্যে এটি ইসলামপন্থী জঙ্গিদের দ্বিতীয় মৃত্যুদণ্ডের ঘটনা।

এই কার্যক্রম জঙ্গিদের বিরুদ্ধে সোমালি সরকারের সর্বাত্মক সংগ্রামের অংশ।

সামরিক আপিল আদালত দোষী সাব্যস্ত জঙ্গিদের মৃত্যু কার্যকর করার জন্য নিম্ন আদালতের রায় বহাল রাখার পর এই দুজন ব্যক্তিকে মোগাদিশুর জেনারেল কাহিয়ে পুলিশ একাডেমিতে ফায়ারিং স্কোয়াডের সামনে নিয়ে যাওয়া হয়।

আদালতের কাগজপত্র অনুসারে, আদেন মোহাম্মদ আলী মোহামুদ প্রথমে ২০১০ সালে আল-শাবাবে যোগ দিয়েছিলেন, কিন্তু পরে ২০১৫ সালে আইসিস-এ যোগ দেন।মোহাম্মদ আলী মোহাম্মদ ফারাহ সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টেলিগ্রামে এনক্রিপ্ট করা বার্তার মাধ্যমে গোষ্ঠীর প্রচারগুলো দেখে আইসিস-এ যোগ দিয়েছিলেন।

দোষী সাব্যস্ত অন্য ২ জন আল-শাবাব জঙ্গির মৃত্যুদন্ড কার্যকর করার মাত্র কয়েকদিন পরে বুধবার এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর সবকয়টিই দেশের কেন্দ্রীয় অঞ্চলজুড়ে চলমান সামরিক অভিযানের অংশ। সেখানে কিছু গোষ্ঠী সরকারি বাহিনীর সাথে লড়াই করার জন্য মিলিশিয়া পাঠিয়েছে ।

বুধবার সোমালিয়ার সরকারি কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা বাহিনী সম্প্রতি মধ্য শাবেলে অঞ্চলে আল-শাবাবের ১৭ জন সদস্যকে হত্যা করেছে।

সোমালি ইন্সটিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের একজন নিরাপত্তা বিশ্লেষক আবদি হুসেন বলেছেন, যদিও মোগাদিশুতে আজকের এই মৃত্যুদণ্ড আল-শাবাব এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করতে ইচ্ছুক অন্যান্যদেরকে একটি বার্তা পাঠায়, তবে প্রতিশোধ আসন্ন হতে পারে।

সাম্প্রতিকতম হামলায় আল-শাবাব যোদ্ধারা দক্ষিণ উপকূলীয় শহর কিসমায়োর একটি হোটেলে রোববার কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে।


XS
SM
MD
LG