অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা; নিহত পাকিস্তানি সাংবাদিকের জানাজায় অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ

ইসলামাবাদে নিহত জ্যেষ্ঠ পাকিস্তানি সাংবাদিক আরশাদ শরীফের জানাজায় মানুষেরা অংশ নিচ্ছে। ২৭ অক্টোবর, ২০২২।
ইসলামাবাদে নিহত জ্যেষ্ঠ পাকিস্তানি সাংবাদিক আরশাদ শরীফের জানাজায় মানুষেরা অংশ নিচ্ছে। ২৭ অক্টোবর, ২০২২।

কেনিয়ায় স্ব-নির্বাসনে থাকাকালীন রহস্যজনক পরিস্থিতিতে নিহত একজন অত্যন্ত সম্মানিত অনুসন্ধানী সাংবাদিকের জানাজায় অংশগ্রহণের জন্য বৃহস্পতিবার হাজার হাজার মানুষ ইসলামাবাদে পৌঁছেছে।

পাকিস্তানের গণমাধ্যমের বিরুদ্ধে দমন নিপীড়ন অভিযানের কারণে তার মৃত্যু হয়েছে এমন অভিযোগের মধ্যে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদক আরশাদ শরীফ (৫০)পাকিস্তানের সরকার এবং ক্ষমতাশীল সেনাবাহিনীর একজন তীব্র সমালোচক ছিলেন। গণমাধ্যমের ওপর সরকারের হামলার অংশ হিসেবে তাকে মৃত্যুর হুমকি এবং বিতর্কিত রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে ১২টির বেশি মামলা কারণে আগস্ট মাসে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

তার হত্যা পাকিস্তানের মানুষকে হতবাক এবং ক্ষুব্ধ করেছে।

সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাধারণ নাগরিকসহ আনুমানিক ২০ হাজার শোকার্ত ব্যক্তি ইসলামাবাদের গ্র্যান্ড ফয়সাল মসজিদে জানাজায় অংশ নিয়েছেন। জনতা “বিপ্লব” বলে স্লোগান দিয়েছে। কেউ কেউ হত্যার ষড়যন্ত্রের জন্য পাকিস্তানি সামরিক বাহিনীকে অভিযুক্ত করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নিহত সাংবাদিকের সাথে যার কোনো সম্পর্ক নেই, ইতোমধ্যে কেনিয়ায় গিয়ে সাংবাদিকের মৃত্যুর ঘটনা জানতে এবং পাকিস্তান সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়ার জন্য ২ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল বাবর ইফতিখার বৃহস্পতিবার কেনিয়ায় শরীফের মৃত্যুর পরিস্থিতি নিয়ে “নিরপেক্ষ ও স্বচ্ছ” তদন্তের আহ্বানকে সমর্থন করেছেন।

পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর একজন প্রধান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

This item is part of
XS
SM
MD
LG