অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনকে ২৭ কোটি ৫০ লাখ ডলারের অতিরিক্ত সহায়তা দেবে পেন্টাগন

রাশিয়ার ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট-এর এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র সফরকালে, এক সৈন্যের সাথে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (মাঝে), এই রিজার্ভ সৈন্যদের রাশিয়ার রায়াজান অঞ্চলে মোতায়েন করা হবে; ২০ অক্টোবর ২০২২। (ফাইল ফটো)
রাশিয়ার ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট-এর এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র সফরকালে, এক সৈন্যের সাথে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (মাঝে), এই রিজার্ভ সৈন্যদের রাশিয়ার রায়াজান অঞ্চলে মোতায়েন করা হবে; ২০ অক্টোবর ২০২২। (ফাইল ফটো)

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু শুক্রবার জানান যে, ইউক্রেনে লড়াইয়ের জন্য, জোরপূর্বক নিয়োগ করা তিন লাখ রিজার্ভ সৈন্য সমাবেশ সম্পন্ন করেছে রাশিয়া। তিনি আরও জানান যে, এদের মধ্যে ৮২ হাজার সৈন্যকে ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে এবং আরও দুই লাখ ১৮ হাজার “যুদ্ধের প্রশিক্ষণ” নিচ্ছে।

টেলিভিশনে সম্প্রচারিত, ক্রেমলিনে অনুষ্ঠিত ঐ বৈঠটিকে দেওয়া ঘোষণার মাধ্যমে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে রাশিয়ার জোরপূর্বক নিয়োগ করা সৈন্যদের সমাবেশ সমাপ্ত হয়েছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এই প্রথম রাশিয়া এভাবে সৈন্য নিয়োগ করলো। এমন জোরপূর্বক সৈন্য নিয়োগের ফলে, হাজার হাজার পুরুষ রাশিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং দেশটিতে যুদ্ধবিরোধী বিক্ষোভে প্রেরণা প্রদান করে।

অপরদিকে, পেন্টাগন শুক্রবার জানিয়েছে যে, তারা ইউক্রেনকে অতিরিক্ত ২৭ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেবে। । পেন্টাগনের উপ-প্রেস সচিব, সাবরিনা সিং বলেন, এই প্যাকেজটিতে থাকবে হাইমার্স গোলাবারুদ, শত শত ১৫৫ মিলিমিটার নির্ভূলভাবে আঘাতে সক্ষম কামানের গোলা, দূরনিয়ন্ত্রিত সাঁজোয়া যান-বিধ্বংসী মাইন ব্যবস্থা, সাঁজোয়া যান ও ছোট আগ্নেয়াস্ত্র।

মিকোলায়েভ থেকে খেরসন পর্যন্ত প্রসারিত যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের গোলন্দাজরা গোলাবারুদের স্বল্পতায় ভুগছে। হেন্নাদি নামে ইউক্রেনের এক গোলন্দাজ রয়টার্সের এক সংবাদদাতাকে বলেন, “আমাদের ছোঁড়া প্রতিটি গোলার বিপরীতে তারা [রুশরা] পাঁচটি ছুঁড়ে।”

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার জানায় যে, রুশ বাহিনী খারকিভ, ডনেটস্ক, খেরসন ও মিকোলায়েভ ওব্লাস্টে (প্রদেশে) ৩০টি বসতিতে গোলাবর্ষণ করেছে। লুহানস্ক এর গভর্নর শুক্রবার বলেন যে, এমন পরিস্থিতি সত্ত্বেও, দেশটির পূর্বাঞ্চলে রুশ অধিকৃত দুইটি এলাকাকে সংযোগকারী প্রধান সড়কটি মূলত ইউক্রেনের সৈন্যদের দখলেই রয়েছে।

ইউক্রেনের সৈন্যরা ধীরে ধীরে পূর্বদিকে লুহানস্ক অঞ্চলের ভেতর এগোচ্ছে। তাদের উদ্দেশ্য হল ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রুশ অধিকৃত স্ভাতোভে ও ক্রেমিন্না শহর দু’টির দখল নেওয়া। ঐ শহর দুইটি ঐ একই নামের দুইটি এলাকার প্রধান জনবসতিপূর্ণ এলাকা।

লুহানস্ক অঞ্চলের গভর্নর, সের্হি গাইদাই জাতীয় টেলিভিশনে বলেন, “স্ভাতোভে থেকে ক্রেমিন্না-তে যাওয়ার সড়কটি প্রকৃতপক্ষে ইউক্রেনের সামরিক বাহিনীর দখলে রয়েছে। আমাদের সৈন্যরা প্রতিদিন অগ্রসর হচ্ছে।”



XS
SM
MD
LG