অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও মামুন-উর-রশিদ। (ফাইল ছবি)
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও মামুন-উর-রশিদ। (ফাইল ছবি)

চার কোটি টাকা আত্মসাতের মামলায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও মামুন-উর-রশিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বাংলাদেশের একটি আদালত।

রবিবার (৩০ অক্টোবর) অভিযুক্ত মামুন-উর-রশিদ আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে, ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান জামিন আবেদন অগ্রাহ্য করে, মামুন-উর-রশিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ৪ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে, দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন। মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তাসহ আটজনকে অভিযুক্ত করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার করে এবং প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে কথিত ক্ষুদ্রঋণ বিতরণকারী (এনজিও) প্রতিষ্ঠানের অনুকূলে এসওডি ঋণের নামে ৪ কোটি টাকা প্রদান ও পরে কোনো ক্ষুদ্রঋণ বিতরণ না করে ঋণের অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেন।

মামলায় অন্য অভিযুক্তরা হলেন; সচেতন সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক জেসমিন রশিদ, সভাপতি হাসনা হেনা, সাধারণ সম্পাদক নাছরিন আক্তার, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রগতি সরণী শাখার সাবেক ম্যানেজার শোয়াইব মাহমুদ তুহিন, স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রগতি সরণী শাখার সাবেক এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ মুনসুরুল করিম, স্ট্যান্ডার্ড ব্যাংকের এডিশনাল এমডি মো. তারিকুল আজম, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এআরসিডি মো. আমিনুল ইসলাম।

This item is part of
XS
SM
MD
LG