অ্যাকসেসিবিলিটি লিংক

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেঙ্গু প্রতিরোধে, ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে, সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পানি যাতে কোথাও জমে না থাকতে পারে, সেজন্য সবাইকে বিশেষ মনোযোগ দেওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।”

মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে, সিটি করপোরেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা; বিশেষ করে সিভিল এভিয়েশন-কে, প্রতিদিন ফগিং মেশিনের মাধ্যমে মশা প্রতিরোধী ওষুধ ছিটানো জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বৈঠকে সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে ডেঙ্গু ও এডিস মশার প্রজনন ক্ষেত্র সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এই বছর প্রায় ৩৬ হাজার ডেঙ্গু রোগীর তথ্য নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, ২০১৯ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল এক লাখেরও বেশি।

XS
SM
MD
LG