অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনে জয়ী হওয়ায় লুলা দা সিলভা-কে শেখ হাসিনার অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী মেখ হাসিনা-ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা
বাংলাদেশের প্রধানমন্ত্রী মেখ হাসিনা-ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা

ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মেখ হাসিনা। শেখ হাসিনা সোমবার এক বার্তায় বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে তিনি ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “একই সঙ্গে আমরা এই কঠিন সময়ে বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্যও কাজ করতে পারি। আমরা এখনও মহামারী থেকে পুনরুদ্ধারের জন্য লড়ছি এবং ইউক্রেন সংকটের মুখোমুখি হয়েছি।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আপনার অসাধারণ বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ও ব্রাজিল পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য ও বিনিয়োগে আরও ব্যাপক সম্পৃক্ততার মাধ্যমে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে। দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বন্ধন সময়ের সঙ্গে আরও গভীর ও প্রশস্ত হচ্ছে।”

শেখ হাসিনা, লুইস ইনাসিও লুলা দা সিলভা’র সুস্বাস্থ্য ও সুখ এবং ব্রাজিলের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

XS
SM
MD
LG