অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতির মামলায় ৩ ব্যক্তিকে বিচারিক আদালতে অব্যাহতি, হাইকোর্টে আদেশ বাতিল

বাংলাদেশ হাইকোর্ট
বাংলাদেশ হাইকোর্ট

অবৈধভাবে ঋণের মাধ্যমে বাংলাদেশের সোনালী ব্যাংকের ১২ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৬৭৯ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় তিন অভিযুক্ত ব্যক্তির অব্যহতির আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। ব্যাংক কর্তৃপক্ষের এক আবেদনের শুনানি শেষে, সোমবার (৩১ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ রায় দেন।

বিচারিক আদালতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তিরা হলেন; সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আলতাফ হোসেন হাওলাদার, মেলবা টেক্সটাইলস মিলসের চেয়ারম্যান মোরশেদ রাজ্জাক ও ব্যবস্থাপনা পরিচালক জাকি আহমেদ।

শুনানিতে সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী ড. গোলাম রহমান ভূঁইয়া।দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আইনজীবী গোলাম রহমান ভূঁইয়া জানান, হাইকোর্টের এ আদেশের পর তাদের বিরুদ্ধে মামলা চলবে।

মামলার বিবরণ অনুযায়ী, সোনালী ব্যাংকের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিরন মিয়া ২০১৩ সালের ৭ জানুয়ারি শাহবাগ থানায় একটি মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত করা হয়েছিল ব্যাংকটির সাবেক ডিজিএম আলতাফ হোসেন হাওলাদার, মেলবা টেক্সটাইলস মিলসের চেয়ারম্যান মোরশেদ রাজ্জাক ও ব্যবস্থাপনা পরিচালক জাকি আহমেদকে।

অভিযোগে বলা হয়, “আলতাফ হোসেন হাওলাদার ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রমনা করপোরেট শাখার প্রধান থাকাকালে, মেলবা টেক্সটাইলস মিলসের অনুকূলে বৈদেশিক বাণিজ্যিক সংক্রান্ত ঋণ-নীতি লঙ্ঘন করে, ১২ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৬৭৯ কোটি ঋণ দেন এবং তা নিজেরা আত্মসাৎ করেন। সেই টাক, সুদে আসলে ২১ কোটি ৫৯ লাখ ৮৪ হাজার ৬৫৩ টাকা হয়েছে। যা পরিশোধ করা হয়নি।”

মামলার তদন্ত শেষে, ২০১৪ সালের ২৫ মে অভিযুক্তদের দায় থেকে অব্যাহতির আবেদন করে, চূড়ান্ত রিপোর্ট দেয় তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ২০১৪ সালের ৩০ জুন চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে তাদের অব্যাহত দেয় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হক। বিচারিক আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন মামলার বাদী।

শুনানি নিয়ে, ২০১৫ সালের ১৫ জুন অব্যাহতির আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেন। এরপর ঐ রুলের ওপর দীর্ঘ শুনানি শেষে, সোমবার হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়।

XS
SM
MD
LG