অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ-এ গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটবে এক সপ্তাহ

ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ-এ গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটবে এক সপ্তাহ
ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ-এ গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটবে এক সপ্তাহ

গ্যাস সঞ্চালন লাইনে কারিগরি কাজের জন্য, ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের দক্ষিণাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকা এবং নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা শহরের এক সপ্তাহ গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে যেসব এলাকায় গ্রাহকদের গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে, তার মধ্যে রয়েছে ঢাকা শহরের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ।

তিতাস গ্যাস জানিয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এই সময়ের মধ্যে ৬০ কিলোমিটার দীর্ঘ বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনে ‘ইন্টেলিজেন্ট প্লাগইন’ কার্যক্রম পরিচালনা করা হবে।

XS
SM
MD
LG