অ্যাকসেসিবিলিটি লিংক

মোবাইল-ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়: টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

মোবাইল-ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়: টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মোবাইল-ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়: টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বাংলাদেশে বর্তমানে মোবাইল ইন্টারনেটের প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন দেশটির ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, “আপনি যখন প্যাকেজ বিক্রি করবেন, তার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। বর্তমানে যে প্যাকেজ রেট রয়েছে, তা গ্রহণযোগ্য না। মোবাইল ডাটার একটা ফিক্সড রেট থাকতে হবে।”

রবিবার (৬ নভেম্বর) মোবাইল অপারেটরদের সেবার মান (কোয়ালিটি অফ সার্ভিস) পরিবীক্ষণ করার জন্য স্থাপন করা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আধুনিক সিস্টেম-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। (ফাইল ছবি)
টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। (ফাইল ছবি)

মোস্তাফা জব্বার বলেন, “গ্রাহকের যে চাহিদা তা অপারেটরেরা পূরণ করতে পারে না। তার কারণ হচ্ছে; ২০১৮ সালের স্পেকট্রাম এবং ২০২২ সালের স্পেকট্রাম এখনও রোল আউট করতে পারেনি। যার কারণে গ্রাহক সেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমরা অপারেটরদের চাপের মধ্যে রেখেছি। তারা অন্য সময় এমন চাপের মধ্যে পড়েনি।”

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, “ডাটা প্যাকেজ রেট সমাধান করলে অন্তত ১০টি প্রশ্নের উত্তর এড়ানো যাবে। এজন্য বিটিআরসি-কে পদক্ষেপ নিতে হবে। আর, আমাদের গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে হবে।”

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

This item is part of
XS
SM
MD
LG