অ্যাকসেসিবিলিটি লিংক

কোনো সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন: বিটিআরসি

কোনো সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন: বিটিআরসি।
কোনো সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন: বিটিআরসি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে যে, টেলিকম অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন নতুন বা পুরাতন, কোনো ধরনের সিম-কার্ড বিক্রি করতে পারবেনা। এর আগে নতুন সিম-কার্ড বিক্রি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল বিটিআরসি। এবার পুরনো সিম-কার্ড বিক্রিতে স্থগিতাদেশ দেওয়া হলো।

রবিবার (৬ নভেম্বর) বিটিআরসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে, কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ ঘোষণা দেন। তিনি বলেন, “গ্রামীণফোনকে ১৩ লাখ পুরনো সিম-কার্ড বিক্রির জন্য দেওয়া বিটিআরসির অনুমোদন স্থগিত করা হয়েছে।”

‘গুণগত মানসম্পন্ন পরিষেবা দিতে ব্যর্থতার’ কারণে ২০২২ সালের ২৯ শে জুন গ্রামীণফোনের নতুন সিমকার্ড বিক্রির ওপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তখন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন, বারবার বলা সত্ত্বেও গ্রামীণফোন তার ব্যবহারকারীদের মানসম্পন্ন সেবা প্রদান না করায়, বিটিআরসি অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ আরোপ করেছে।

This item is part of
XS
SM
MD
LG