অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা দক্ষিণ সিটির অভিযানে নীলক্ষেতের ১৮৮টি দোকান উচ্ছেদ

ঢাকা দক্ষিণ সিটির অভিযানে নীলক্ষেতের ১৮৮টি দোকান উচ্ছেদ। ৬ নভেম্বর, ২০২২।
ঢাকা দক্ষিণ সিটির অভিযানে নীলক্ষেতের ১৮৮টি দোকান উচ্ছেদ। ৬ নভেম্বর, ২০২২।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত, নীলক্ষেত রোড সাইড মার্কেট, অর্থাৎ তুলা মার্কেটের ১৮৮টি দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে।

রবিবার (৬ নভেম্বর) ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান-এর নেতৃত্ব, ২৬নং ওয়ার্ডের নীলক্ষেত তুলা মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সকল অবৈধ দোকান ও দোকানের বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, “নীলক্ষেত তুলা মার্কেটের বৈধ ৩৫টি দোকানের ওপর ভিত্তি করে একটি অসাধু চক্র নিয়ম বহির্ভূতভাবে ১৮৮টি অবৈধ দোকান নির্মাণ ও সম্প্রসারণ করেছে। অভিযানে প্রথম তলার বৈধ ৩৫টি দোকান বাদে, সব দোকান ভেঙে ফেলা হবে। সকল অবৈধ দোকান না ভাঙা পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।”

This item is part of
XS
SM
MD
LG