অ্যাকসেসিবিলিটি লিংক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর

নির্বাচন কমিশন সচিবালয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। ৭ নভেম্বর, ২০২২।
নির্বাচন কমিশন সচিবালয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। ৭ নভেম্বর, ২০২২।

বাংলাদেশের রংপুর সিটি করপোরেশন নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। সোমবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম এই তফসিল ঘোষণা করেন।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে, নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়।

পরে, ইসি সচিব জানান, প্রার্থীরা ২৯ নভেম্বর পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রিটার্নিং অফিসার ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। আর, ৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।

“রংপুর সিটির নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে, বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে;” জানান ইসি সচিব।

এর আগে, ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৯ ফেব্রুয়ারি।

ইসি সচিব জানান যে বৈঠকে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং শূন্য পদে উপ-নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।আগামী ২৯ ডিসেম্বর পাঁচটি পৌরসভা ও কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

তিনি বলেন, “নির্বাচন কমিশন ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG