অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় ৭ মৃত্যু, আক্রান্ত ৮৭৫ জন

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় ৭ মৃত্যু, আক্রান্ত ৮৭৫ জন।
বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় ৭ মৃত্যু, আক্রান্ত ৮৭৫ জন।

বাংলাদেশে সোমবার (৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়, ডেঙ্গু সংক্রমণে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৮৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৪৯৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৩৭৮ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

বাংলাদেশর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ২৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে, ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯৮০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে এক হাজার ২৯০জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ৯৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ভর্তি হয়েছেন ২৯ হাজার ২৪৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৭৩৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৪০ হাজার ৫৩৫ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ২৭ হাজার ১৫৯ জন ঢাকার এবং বাকি ১৩ হাজার ৩৭৬ জন ঢাকার বাইরের বাসিন্দা।

This item is part of
XS
SM
MD
LG