অ্যাকসেসিবিলিটি লিংক

বৈশ্বিক সংকটের মধ্যেও রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেয় জাতিসংঘ: ইউএনআরসি গুয়েন লুইস

বাংলাদেশে দায়িত্বরত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গুয়েন লুইস
বাংলাদেশে দায়িত্বরত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গুয়েন লুইস

বাংলাদেশে দায়িত্বরত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গুয়েন লুইস বলেছেন, “বিশ্বের অন্যান্য বড় এবং ক্রমবর্ধণশীল সংকট সত্ত্বেও, রোহিঙ্গা ইস্যুতে মনোনিবেশ করে চলেছে জাতিসংঘ। একটি রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে।”

মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশের রাজধানী ঢাকায়, জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গুয়েন লুইস বলেন, “এই ইস্যুটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং।সেখানে জাতিসংঘের নজর রয়েছে।” তিনি আরও বলেন যে তারা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কাজ করছে এবং সংস্থাটি বাংলাদেশের পাশে রয়েছে।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, “এ বিষয়ে বাংলাদেশ ও সরকারের ওপর সিদ্ধান্ত নির্ভর করে। আয়োজক দেশ থেকে কোনও সুনির্দিষ্ট অনুরোধ থাকলেই জাতিসংঘ এ বিষয়ে কাজ করবে।”

গুয়েন লুইস বলেছে, “সহিংসতা একটি উদ্বেগের বিষয়।” জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকল স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছেন বলেও জানান তিনি।

XS
SM
MD
LG