অ্যাকসেসিবিলিটি লিংক

শস্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করবেন না: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

শস্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করবেন না: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
শস্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করবেন না: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যশস্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, “চলতি আমন মৌসুমে উত্তরাঞ্চলে ধানের ভালো ফলন হয়েছে। ভাল ফলন ও বাজারে ধানের দাম ভালো থাকায় খুশি কৃষকরা।”

শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে, নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম এলাকায় ধানের মাঠ ও পাকা ধান কাটা মাড়াই পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন খাদ্যমন্ত্রী। এসময় চাষীদের সঙ্গে তিনি কথা বলেন এবং চলতি মৌসুমের ফসল, এর দরদাম, চাষাবাদ ও গ্রামীণ অর্থনীতির খোঁজখবর নেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমন ধান ছাড়াও সামনে ইরি মৌসুম আসছে। তাই দেশে খাদ্য ঘাটতি বা দুর্ভিক্ষের কোন সম্ভাবনা নেই। এজন্য আতঙ্কিত হয়ে, অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করবেন না।”

খাদ্যমন্ত্রী বলেন, “মাঠে ব্রি-৪৯ জাতের ধান দেখলাম। এটি একটি চিকন জাতের ধান। কৃষকদের সঙ্গে কথা বলে জানলাম, এই ধান তারা বিঘাতে ২৪ মণ করে পাচ্ছেন।”

তিনি আরও বলেন, “এবছর সরকার কৃষককে নায্য মূল্য দিতে ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করবে। আমরা আশা করছি, কেউ সিন্ডিকেট করে কোন ভাবেই কৃষককে ঠকাতে পারবে না। এছাড়া, বাজার মনিটরিং ও সংগ্রহ কার্যক্রম তদারকি করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”

মজুত পরিস্থিতি ভালো বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। বলেন, “সরকারি গুদামে রেকর্ড পরিমাণ মজুদ আছে। তারপরও কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায়, ক্ষতিগ্রস্ত না হয় এবং ভোক্তারা যাতে নায্যমূল্যে চাল পায় সেদিকে সরকারের দৃষ্টি রয়েছে। এজন্য পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে ধান ক্রয় আরও বাড়ানো হতে পারে।”

XS
SM
MD
LG