বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট চালু করা হচ্ছে। এব আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট (ইলেক্ট্রনিক গেট) চালু করা হয়। সোমবার (১৪ নভেম্বর) বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ জানান, “অভিবাসন প্রক্রিয়া দ্রুততর করতে এবং পরিষেবার মান উন্নত করতে মঙ্গলবার (১৫ নভেম্বর, ২০২২) ই-গেটগুলো উদ্বোধন করা হবে।” ই-গেটগুলো ইমিগ্রেশন পুলিশ পরিচালনা করবে এবং প্রতিটি গেটে ক্যামেরা বসানো থাকবে বলে জানান তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রীরা সহজেই ই-গেট দিয়ে যেতে পারেন, কারণ ই-পাসপোর্ট জমা দেওয়ার পর, গেটগুলা স্বয়ংক্রিয়ভাবে খোলা হবে এবং পুরো প্রক্রিয়াটি ৩০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে।” এর আগে, গত ৭ জুন ঢাকা বিমানবন্দরে ১২টি ই-গেট উদ্বোধন করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ই-পাসপোর্টে একটি অন্তর্নির্মিত মাইক্রোপ্রসেসর চিপ থাকে, যাতে ধারকের বিবরণ থাকে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেটগুলো, ই-পাসপোর্ট স্ক্যান করার পর বিমান যাত্রীদের শনাক্ত করবে। এই প্রক্রিয়া ভ্রমণ সংক্রান্ত নথি যাচাইয়ের সময় উচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।