অ্যাকসেসিবিলিটি লিংক

টুইটারের সমালোচনা নিয়ে জি-২০ ফোরামে কথা বললেন ইলন মাস্ক

টেসলার সিইও ইলন মাস্ক ইন্দোনেশিয়ার বালিতে নুসা দুয়ায় জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের আগে বি-২০ শীর্ষ সম্মেলনে একটি ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখছেন। ১৪ নভেম্বর, ২০২২।
টেসলার সিইও ইলন মাস্ক ইন্দোনেশিয়ার বালিতে নুসা দুয়ায় জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের আগে বি-২০ শীর্ষ সম্মেলনে একটি ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখছেন। ১৪ নভেম্বর, ২০২২।

ইলন মাস্ক হওয়া সহজ নয়। ইলন মাস্কের সাফল্যকে অনুকরণ করতে চাওয়া তরুণদের জন্য এটি ছিল টুইটারের নতুন মালিক এবং টেসলা এবং স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের বার্তা।

সোমবার বালিতে একটি বিজনেস ফোরামে যখন মাস্ককে জিজ্ঞেস করা হয়েছিল যে, সম্ভাবনাময় “ইলন মাস্ক অফ দ্য ইস্ট”কে কীসের ওপর নজর দেয়া উচিত, তখন মাস্ক বলেন, “আপনি কী চাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন।”

তিনি বলেন, “আমি নিশ্চিত নই যে কতজন মানুষ আমার মতো হতে চাইবে। তারা আমাকে যেরকম কল্পনা করে সেরকম হতে চায়। তাদের কল্পনা আর আমি এক নই।” “আমি বলতে চাচ্ছি যে, সত্যি করে বললে আমি নিজেকে যে পরিমাণ নির্যাতন করি তা একেবারে অন্য পর্যায়ে।”

ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপে ২০টি নেতৃত্বস্থানীয় অর্থনীতির দেশের শীর্ষ সম্মেলনের আগে বিজনেস ফোরাম বি-২০ তে বক্তব্য রেখেছেন মাস্ক। ব্যাপকভাবে যাচাই বাছাই-এর পর তার টুইটার টেকওভার সম্পন্ন হওয়ার কয়েক সপ্তাহ পরে ভিডিও লিংকের মাধ্যমে তিনি এ সম্মেলনে যোগদান করেন।

ভারত এবং জি-২০ র স্বাগতিক রাষ্ট্র ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কম খরচে বিকল্প পরিবহনের কথা জিজ্ঞেস করা হলে টেসলার এই প্রধান নির্বাহী বলেছেন, তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেক সস্তা একটি মডেল তৈরির কথা বিবেচনা করবেন।

গত মাসে তিনি ৪ হাজার ৪শ কোটি ডলারে টুইটার কিনেছিলেন এবং

দ্রুততম সময়ের মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদ এবং শীর্ষ

নির্বাহীদের বরখাস্ত করেন।

৪ নভেম্বর তিনি ইমেইলের মাধ্যমে কোম্পানির বাকি ফুল টাইম কর্মী

বাহিনীর বেশির ভাগ ছাঁটাই করেছেন এবং এখন যে সকল আউটসোর্স

কন্ট্রাকটরদেরকে ভুল তথ্য এবং অন্যান্য ক্ষতিকর বিষয়বস্তুর বিরুদ্ধে

লড়াইয়ের দায়িত্ব দেয়া হয়েছিল তাদেরকে চাকরি থেকে বাদ দিচ্ছেন।

সোমবার বি-২০ তে বক্তব্য প্রদানকালীন মাস্ক তার সমালোচনা স্বীকার

করেছেন। তিনি বলেন, “সবাইকে খুশি করার কোনো উপায় নেই, এটা নিশ্চিত।”

This item is part of
XS
SM
MD
LG