বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এ সময়ে নতুন করে ৩৫ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জনে পৌঁছেছে।
বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।
শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮৬ জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ।