অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত লি জিমিং

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ ও তার দেশ নিজেদের আর্থিক সহযোগিতা আরও গভীর করতে একসঙ্গে কাজ করছে। শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “চীন বাংলাদেশের সঙ্গে কোনো না কোনোভাবে আর্থিক সহযোগিতার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।”

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, “সম্প্রতি তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বৈঠকগুলোতে আমরা ঐকমত্যে পৌঁছেছি যে আমাদের সত্যিই কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। এগুলো হচ্ছে; মুদ্রা বিনিময় ব্যবস্থা ও চীনা ইউয়ান বা রেনমিনবি (আরেমবি)-এর সঙ্গে বাণিজ্যের ছাড়পত্রসহ আরও বেশ কয়েকটি বিষয়।”

তিনি বলেন, “কিন্তু উল্লেখযোগ্য কিছু অর্জন করার আগে, আমাদের অনেক প্রযুক্তিগত সমস্যা ও অসুবিধা কাটিয়ে উঠতে হবে।”

XS
SM
MD
LG