অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা সফরে এসছে ভারতের আসাম রাজ্যের ৫৫ সদস্যের প্রতিনিধি দল

ঢাকা সফরে এসছে ভারতের আসাম রাজ্যের ৫৫ সদস্যের প্রতিনিধি দল
ঢাকা সফরে এসছে ভারতের আসাম রাজ্যের ৫৫ সদস্যের প্রতিনিধি দল

ভারতের আসাম রাজ্য থেকে ৩৫ জন বিধায়কসহ ৫৫ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার (১৯ নভেম্বর) এক সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম রাজধানীর একটি হোটেলে প্রতিনিধিদলকে স্বাগত জানান।

প্রতিনিধি দলের সদস্যরা শনিবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।

আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। ২০২১ সালের ২১ মে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

রবিবার তারা বাংলাদেশ সংসদ সচিবালয় পরিদর্শন করবেন এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করবেন। বিকালে তারা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার বাসায় দেখা করেন।

প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স পরিদর্শন করবেন। আসামের প্রতিনিধি দলের সদস্যরা ২২ নভেম্বর ফিরে যাওয়ারকথা রয়েছে।

XS
SM
MD
LG