অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট, হাইমিশনারের পরিচয়পত্র পেশ


ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ পাওলা-মে উইকস ও কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান
ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ পাওলা-মে উইকস ও কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান
ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ পাওলা-মে উইকস, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব এবং তার কার্যকালে চলমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন।
পাওলা-মে উইকস বাংলাদেশের এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান সম্প্রতি ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের অনাবাসিক হাইকমিশনার হিসেবে পোর্ট অফ স্পেনের প্রেসিডেন্ট প্যালেসে, দেশটির প্রেসিডেন্ট পাওলা-মাই উইকসের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
হাইকমিশনার তাকে বাংলাদেশে একটি সরকারি সফর করার জন্য আমন্ত্রণ জানান; যা অদূর ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হতে পারে।
মঙ্গলবার (২২ নভেম্বর) অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এ আমন্ত্রণ উষ্ণভাবে গ্রহণ করেছেন এবং আগামী দিনগুলিতে পারস্পরিক সুবিধাজনক তারিখ ও সময়ে সফরের ব্যবস্থা করার কথা ব্যক্ত করেছেন।
ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ২০০৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোর্ট অফ স্পেনে সরকারি সফরের কথা স্মরণ করেন।

বাংলাদেশের হাইকমিশনার বলেন, “দুই দেশের মধ্যে কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শিপিংয়ের মতো খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বহুমুখীকরণ ও বৃদ্ধির বিপুল সুযোগ রয়েছে।” তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য, ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপরও জোর দেন। পোর্ট অফ স্পেনে হাইকমিশনারের পরবর্তী সফরের সময়, সমঝোতা স্মারকটি সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।
হাইকমিশনার বলেন, “জ্বালানি খাত এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা উভয় দেশের জন্য লাভজনক হতে পারে।

XS
SM
MD
LG