অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যাপল ডেইলির ৬ জন কর্মকর্তাদের হংকং’এর সঙ্গে যোগসাজশের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে


হংকং-এ অ্যাপল ডেইলির সদর দপ্তরে নেক্সট ডিজিটাল লিমিটেডের সিইও এবং নির্বাহী পরিচালক চেউং কিম-হাংকে পুলিশ অফিসাররা নিয়ে যাচ্ছে। ১৭ জুন, ২০২১। ফাইল ছবি।
হংকং-এ অ্যাপল ডেইলির সদর দপ্তরে নেক্সট ডিজিটাল লিমিটেডের সিইও এবং নির্বাহী পরিচালক চেউং কিম-হাংকে পুলিশ অফিসাররা নিয়ে যাচ্ছে। ১৭ জুন, ২০২১। ফাইল ছবি।

হংকং-এর অধুনালুপ্ত একটি গণতন্ত্রপন্থী সংবাদপত্রের ৬ জন প্রাক্তন নির্বাহীকে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা আইনের অধীনে যোগসাজশে ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই আইনের অধীনে চীনা ভূখণ্ডের বেশিরভাগ বিরোধী কণ্ঠকে চুপ করিয়ে দেয়া হয়েছে এবং জেলে দেয়া হয়েছে।

২০১৯ সালে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের প্রতিক্রিয়ায় বেইজিং ঢালাও ভাবে নিরাপত্তা আইন জারি করে। এই আইনের অধীনে অ্যাপেল ডেইলির কর্মীদের গত বছর গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার জন্য বিদেশী শক্তির সাথে যোগসাজশে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।

প্রসিকিউটররা অভিযোগ করেছেন, অ্যাপেল ডেইলি সম্পর্কিত ৩টি কোম্পানিও ২০২০ সালের ১ জুলাই অর্থাৎ জাতীয় নিরাপত্তা আইন চালু হওয়ার পরের দিন থেকে পত্রিকাটির শেষ মুদ্রিত সংস্করণ ২০২১ সালের ২৪ জুন পর্যন্ত ষড়যন্ত্রে জড়িত ছিল।

অভিযুক্তদের আবেদন ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্টের বিচারক ৬ জনকে দোষী সাব্যস্ত করেন। লাইয়ের বিচারের পর তাদের সাজা দেয়া হবে।

মে মাসে প্রকাশিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর সর্বসাম্প্রতিক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে হংকং ৬০ ধাপ পিছিয়ে ১৪৮তম স্থানে রয়েছে। গণমাধ্যম নজরদারি গোষ্ঠীটি অ্যাপল ডেইলি এবং স্টান্ড নিউজ বন্ধ করার কথা উল্লেখ করেছে। স্ট্যান্ড নিউজ একটি শক্তিশালী অনলাইন গণমাধ্যম যা ২০১৯ সালে বিক্ষোভের সময় জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু চলমান হামলার সময় তারা এটি বন্ধ করতে বাধ্য হয়।

নজরদারি গোষ্ঠীটি আরও বলেছে, জাতীয় নিরাপত্তা অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের নামে “স্বাধীন কণ্ঠস্বর বন্ধ করার অজুহাত হিসেবে কাজ করা” নিরাপত্তা আইন প্রবর্তনের পর থেকে নগরীর সংবাদপত্রের স্বাধীনতা একটি “নজিরবিহীন চাপ” প্রত্যক্ষ করছে ।

XS
SM
MD
LG