অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন বলছে,তাদের হাসপাতালের প্রসূতি বিভাগে রুশ হামলা

উদ্ধারকারীরা ইউক্রেনে ক্রমাগত রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া একটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের জায়গায় কাজ করছে, জাপোরিজহজিয়া অঞ্চল, ভিলনিয়ানস্ক, ইউক্রেন, ২৩ নভেম্বর, ২০২২।
উদ্ধারকারীরা ইউক্রেনে ক্রমাগত রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া একটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের জায়গায় কাজ করছে, জাপোরিজহজিয়া অঞ্চল, ভিলনিয়ানস্ক, ইউক্রেন, ২৩ নভেম্বর, ২০২২।

ইউক্রেনের কর্মকর্তারা বুধবার বলেছেন, রাতভর রাশিয়ার বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় একটি হাসপাতালের প্রসূতি বিভাগ আঘাতপ্রাপ্ত হয়। এতে এক নবজাতক নিহত ও তার মা আহত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপোরিজহজিয়া অঞ্চলের ভিলনিয়ানস্ক শহরের দুইতলা ভবনটি ধ্বংস করে দিয়েছে।

স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তুপ থেকে শিশুটির মা ও একজন চিকিৎসককে উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টেলিগ্রামে লিখেছেন, " রাশিয়া বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েই যাচ্ছে।"

তিনি আরও বলেন, " আমাদের এই শত্রু নয় মাসে যা অর্জন করতে পারেনি এবং কখনই যা পারবে না ,সন্ত্রাসের মাধ্যমে এবার তা অর্জন করার চেষ্টা করছে এবং হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেশের এইসব দুর্ভোগের জন্য তাকেই জবাবদিহি করতে হবে। "

ইউক্রেনের এই নেতা পরে রাশিয়াকে " সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক " হিসেবে স্বীকৃতি দেওয়ার ইউরোপীয় পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানান।

বুধবার ইইউ আইনপ্রণেতাদের অনুমোদিত প্রস্তাবে "ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে রাশিয়ান ফেডারেশন দ্বারা পরিচালিত ইচ্ছাকৃত আক্রমণ, নৃশংসতা, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং অন্যান্য গুরুতর মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন " এর কথা উল্লেখ করা হয়েছে। ।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার বলেছে, সন্দেহভাজন "রাশিয়ার বিশেষ বাহিনীর ধ্বংসাত্মক কার্যক্রম" মোকাবেলা করতে তারা কিয়েভের একটি ঐতিহাসিক রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান আশ্রমে অভিযান চালিয়েছে।

ইউক্রেনের কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার-টেরোরিজম সার্ভিস জানিয়েছে, তাদের এজেন্টরা লুকানো অস্ত্র বা বিদেশি নাগরিক এবং সম্ভাব্য গোয়েন্দা তথ্যের জন্য ভবনগুলোতে তল্লাশি চালাচ্ছে।

মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ ইউক্রেনীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে "রাশিয়ান অর্থোডক্স চার্চের বিরুদ্ধে যুদ্ধ" চালানোর অভিযোগ করেছেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG