অ্যাকসেসিবিলিটি লিংক

করোনাভাইরাসে বাংলাদেশে মৃত্যু নেই—শনাক্ত ২০

করোনা ভাইরাস
করোনা ভাইরাস

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাস কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে করোনায় শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্ত হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৭৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৩৩০ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।

XS
SM
MD
LG