অ্যাকসেসিবিলিটি লিংক

বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে ইরানের প্রতি জাতিসংঘের অধিকার প্রধানের আহ্বান

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নবনিযুক্ত হাইকমিশনার ভলকার তুর্ক ২০২২ সালের ২ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় প্যালাইস উইলসনে একটি সংবাদ সম্মেলনে একটি বিবৃতি দিয়েছে। ২০২২ সালের ২৪ নভেম্বর তুর্ক বলেছেন, ইরানে পুরোদমে মানবাধিকার সংকট চলছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বিক্ষোভকারীদের ওপর “অপ্রয়োজনীয় এবং অসামঞ্জস্যপূর্ণ” বলপ্রয়োগ বন্ধ করতে ইরানের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক অধিবেশনে বক্তৃতাকালে তুর্ক বলেন, ইরান “পুরোদমে মানবাধিকার সংকটে” রয়েছে।

২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুতে ২ মাস আগে শুরু হওয়া বিক্ষোভের ওপর ইরানের হামলার তদন্তের ব্যাপারে তুর্ক তার সমর্থন প্রকাশ করেছে।

তুর্ক বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য জবাবদিহিতা একটি মূল উপাদান।”

তিনি কাউন্সিলকে বলেছেন, কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর গোলাবারুদ, কাঁদানে গ্যাস এবং লাঠিসোটা ব্যবহার করেছে এবং বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

কাউন্সিলে ইরানের প্রতিনিধি তদন্ত সংক্রান্ত বিতর্কক্রে লজ্জাজনক এবং ভয়ংকর বলে অভিহিত করেছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG